টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান



স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে সড়ক শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এ অভিযান চালানো হয়।
মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলা এলাকায় পরিচালিত অভিযানে সকাল ১১টা পর্যন্ত অন্তত ২০টি অবৈধ অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে নেওয়া হয়েছে। এসময় যানবাহনের কাগজপত্রও চেক করে পুলিশ।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেন, নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধই এ অভিযানের মূল লক্ষ্য। তিনি জানান, নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করে সুনির্দিষ্ট পার্কিং স্পট নির্ধারণের পরিকল্পনা করছে পুলিশ। এর আগে সড়কে শৃঙ্খলা ফেরাতে এসএমপি আট দফা নির্দেশনা জারি করে।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযান চলমান থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

1

গণ-অভ্যুত্থান স্মরণ: প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৩৬ সদস্যের জা

2

জাফলংয়ের চা বাগানে যুবককে পিটিয়ে হ ত্যা : আ-ট-ক ৩

3

কবে থেকে ভারি বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

4

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

5

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

6

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

7

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

8

হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত

9

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

10

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

11

সিলেটে সবচেয়ে বড় ভারতীয় গরু ও মহিষের চালান আটক করেছে বিজিবি

12

মধ্যনগরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ

13

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

14

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

15

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমি

16

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

17

ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় আহত ২০৮; নিহত ৩

18

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সন্ত্রাসী ধরতে সেনাবাহিনীর অভ

19

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

20