টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত



সুনামগঞ্জ প্রতিনিধি:
 ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুর ২টায় দিরাই থানা পয়েন্টে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। তিনি বলেন, “দেশে অনেক লুটপাট, চুরি, ডাকাতি, খুন-খারাবি হয়েছে। এই ধারা আমরা আর দেখতে চাই না। নির্বাচন যেন সময়মতো হয়, তা নিশ্চিত করতে হবে। কোনো টালবাহানা আমরা মেনে নেব না।” তিনি আরও বলেন, “দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। আমরা সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খতীবে বাঙ্গাল মাওলানা জুনাইদ আল হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ড. শোয়াইব আহমদ।
গণসমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর,যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,মাওলানা আব্দুল মালিক চৌধুরী,মুফতি কেফায়াত উল্লাহ আযহারী,সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন,মাওলানা আখতারুজ্জামান তালুকদার,হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন,ওবায়দুল হক চৌধুরী,সুহাইল আহমদ,জিয়াউল করীম,এছাড়াও জেলা, উপজেলা, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নির্বাচন, ন্যায়বিচার, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

1

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

2

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

3

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

4

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

5

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

6

করোনায় ৫ জনের মৃত্যু

7

এমসি কলেজে ক্যান্টিন চালুর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

8

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

9

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

10

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

11

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

12

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

13

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা ব

14

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

15

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

16

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

17

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

18

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের

19

দরিদ্র বাবার কন্যা ফারজানার স্বপ্নপূরণের পথে

20