টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘কেরির ট্যাবলেট’ খেয়ে স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত আল আমিন ও জরিনা বেগম দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রোববার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (২৫)  লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা বেগম (২০) নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। 

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়েনে তারা অশান্তিতে ভুগছিলেন। আল আমিন কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এ দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসঙ্গে আত্মহননের পথ বেছে নেন। রোববার রাতে তারা কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। কিছুটা সময় লড়লেও রাত ১টার দিকে আল আমিনও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

1

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

2

মধ্যনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

3

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

4

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

5

তুচ্ছ ঘটনায় ভয়াবহ সংঘর্ষ: হবিগঞ্জে দুই গ্রামের ৫০ জন আহত

6

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

7

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ

8

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

9

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

10

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

11

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

12

২১ জানুয়ারি সিলেট আগমন, ২২ জানুয়ারি জনসভা—নির্বাচনী সূচনা তা

13

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

14

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

15

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

16

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্

17

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

18

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

19

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

20