টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছাতক শহরের শাহজালাল ইসলামী একাডেমির হলরুমে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দীন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও উপজেলা শাখার সহকারী পরিচালক হাফিজ কামরুল ইসলাম,সুনামগঞ্জ জেলা যুব মজলিসের সভাপতি মোশাহিদ আলী। 
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরকে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে বিজয়ী করতে জোরালো প্রচার-প্রচারণার পরিকল্পনা গৃহীত হয়। পাশাপাশি, প্রতিটি পাড়া-মহল্লায় জনমত গড়ে তোলার লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়— দলীয় কর্মকৌশল আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করা হবে।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

1

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

2

লন্ডন পাঠানোর নামে সিলেটে ২ কোটি টাকা হাতিয়ে পলাতক দম্পতি গ্

3

কোরবানির চামড়া পাচার প্রতিরোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর

4

আটকের ১৪ ঘণ্টা পর জামিন পেলেন মাহদী হাসান

5

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

6

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞ

7

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

8

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

9

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

10

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

11

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

12

দিরাইয়ে সেনা–পুলিশ অভিযানে ‘চিহ্নিত সন্ত্রাসী’ উজ্জ্বল মিয়া

13

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

14

ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়া মাদকমুক্ত এলাকা ঘোষণা

15

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার

16

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি আর নে

17

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

18

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

19

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শ

20