টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর নিরাপত্তা জোরদার



রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সোমবার দুপুর ১২টার দিকে দুইটি বুলডোজার নিয়ে একদল তরুণ এলাকা প্রবেশের চেষ্টা করে। তারা জানান, “ছাত্র-জনতা মিলে ধানমন্ডি ৩২-এর বাকি অংশ ভাঙতে এসেছি। ফ্যাসিবাদের কোনো চিহ্নই রাখতে চাই না। অনুমতির অপেক্ষায় আছি।” বর্তমানে বুলডোজার দু’টি ৩২ নম্বর সড়কের প্রবেশমুখের পাশে দাঁড়িয়ে রয়েছে।
এদিকে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা দেখা গেছে। সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে, দুই পাশের প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণার কথা রয়েছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ আজ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলাটি জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলা, যার রায় ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম

1

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

2

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

3

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

4

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

7

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

8

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

9

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

10

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

11

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দি

12

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

13

মধ্যপ্রাচ্যে বড় ‘জুয়া’ খেলছেন ট্রাম্প?

14

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

15

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভ

16

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

17

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

18

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

19

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

20