টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় মৎস্য সপ্তাহে জুড়ীতে পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তকরণ



জসিম উদ্দিন 
জুড়ী উপজেলা প্রতিনিধি


“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সড়ক র‌্যালি, সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান ও উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা প্রমূখ।
আলোচনা সভা শেষে জুড়ী উপজেলায় মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বদরুল ইসলাম ও ইলিয়াস সরকারকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, “বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জুড়ী উপজেলার বিভিন্ন জলাশয় ও অভয়াশ্রমে নিয়মিত পোনামাছ অবমুক্ত করা হচ্ছে। এতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ যেমন সম্ভব হচ্ছে, তেমনি উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। আমাদের লক্ষ্য হলো—এই উপজেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও মাছ সরবরাহ করা।”
বক্তারা আরও বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে গ্রামীণ জনগোষ্ঠী। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট

1

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

2

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

3

বিএনপির আহ্বায়ক কমিটিতে গাজী মিল্টন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছ

4

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

5

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

6

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

7

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

8

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

9

সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী ফাইনালে!”

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

12

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

13

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

14

ছাতকে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, স্কুল ব্য

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

17

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

18

সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত

19

সুনামগঞ্জে হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন

20