টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

পেট্রোলিয়াম তরল জ্বালানি আমদানি, পরিশোধন ও বাজারজাত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অনুমতি পেয়েছে বিপিসি।সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাতে গণমাধ্যকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে বিপিসিকে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। এখন সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হবে। আমদানি করা গেলে বাজারে সরবরাহ বাড়বে এবং ভারসাম্য আসবে।

তিনি আরও বলেন, আপাতত সরকার শুধু এলপিজি আমদানির পর্যায়েই যুক্ত থাকবে। সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ কার্যক্রমে সরাসরি জড়িত হওয়ার আপাতত পরিকল্পনা নেই। এসব কাজ বেসরকারি অপারেটরদের মাধ্যমেই করা হবে।

বিপিসি গত ১০ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চায়। বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসানের পাঠানো ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশে এলপিজির সরবরাহ ঘাটতি ও দামের অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ভোক্তাদের অতিরিক্ত দামে এলপিজি কিনতে হচ্ছে। বর্তমানে এলপিজির আমদানি ও সরবরাহ পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় বাজারে সংকট তৈরি হলে তা সামাল দেওয়ার মতো কোনো কার্যকর সরকারি হাতিয়ার নেই।

চিঠিতে আরও বলা হয়, নীতিগত অনুমোদন পেলে বিপিসি জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি অপারেটরদের মাধ্যমে দ্রুত বাজারে সরবরাহ করবে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আ হত ১০

1

হোটেলে অনৈতিক কর্মকান্ডে ৪ জন গ্রেফতার

2

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

3

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

4

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

5

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

6

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

7

উছমানপুর ইয়ুথ ইউনিটি’র পুরস্কার বিতরণ সম্পন্ন

8

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

9

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিব

10

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

11

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

12

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান

13

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটস

14

হবিগঞ্জে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

15

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

16

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

17

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

18

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

19

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, উপাধ্যক্ষের অ

20