টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ করা এবং পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (৮ জুলাই) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা।রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এ ঘোষণা দেন। এর আগে শনিবার (৫ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা।

সর্বাত্মক পরিবহন ধর্মঘটের বিষয়টি শনিবার (৫ জুলাই) পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিবহন শ্রমিক নেতা ময়নুল।

তিনি বলেন, তাদের দাবিগুলো নিয়ে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক সংগঠনগুলোর বৈঠক হয়েছিল। বৈঠকে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মঘটে কোনো পিকেটিং হবে না। কোনো গাড়ি ভাঙচুর করা হবে না। শ্রমিকরা ঘরে বসে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করবেন।শ্রমিক নেতা ময়নুল আরও বলেন, এইচএসসি পরীক্ষার্থী, বিদেশ যাত্রী ও রোগী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ধর্মঘটের আওতার বাইরে থাকবে।

তিনি বলেন, পাথর কোয়ারি শুধু ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত না, শত শত ট্রাক শ্রমিক সম্পৃক্ত। এতে মালিক-শ্রমিকদের আর্থিক বিষয় জড়িত। ট্রাক শ্রমিকরা কোয়ারি থেকে পাথর পরিবহন করে জীবিকা নির্বাহ করছেন। এটা থেকে কেন শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে? অবিলম্বে সব পাথর কোয়ারিও খুলে দিতে হবে।

এর আগে সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে শনিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মবিরতি শুরু করে। রোববার দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি অব্যাহত ছিল। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ও আন্তজেলা সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

পরিবহন শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬ ধারা প্রদত্ত ক্ষমতাবলে বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক পিকআপ কাভার্ডভ্যান ২৫ বছর, সিএনজি ও ইমা লেগুনার ক্ষেত্রে ১৫ বছর ইকোনোমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল করা; সিলেটের সব পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর কোয়ারি খুলে দেওয়া; বিআরটিএ কর্তৃক সব গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহন ও পণ্য পরিবহনের ওপর আরোপিত বর্ধিত টেক্স প্রত্যাহার; সিলেটের সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, বিদ্যুৎ মিটার ফেরত ও ভাঙচুর করা মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর ও বালুর ক্ষতি পূরণ দেওয়া এবং সড়কে বালু ও পাথরবাহী গাড়িসহ সব ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি বন্ধ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত

1

জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক

2

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

3

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

4

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নাম

5

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

6

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

7

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

8

প্রবীণ ব্যক্তিত্ব মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

9

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

10

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

11

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

12

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

13

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্

14

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

15

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

16

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

17

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

18

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

19

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

20