টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

 আধুনিক প্রযুক্তিতে আগ্রহ কৃষকদের*
 

মোঃ মীরজাহান মিজান বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
 
সুনামগঞ্জের জগন্নাথপুরে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার ও কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছয় দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ২২ মে (বৃহস্পতিবার) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
 
মেলায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
মেলায় ২০টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির নানা উদ্ভাবন প্রদর্শন করা হয়। এতে ধান, শাক-সবজি, ফল-ফুল উৎপাদনের আধুনিক পদ্ধতি, ভাসমান বাগান ও মাটিতে সবজি উৎপাদনের নতুন কৌশল তুলে ধরা হয়। আগত কৃষক ও দর্শনার্থীরা স্টল ঘুরে দেখে প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি সম্পর্কে অবহিত হন।
 
মেলায় অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে আবাদি জমির পরিমাণ ও ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। আয়োজকরা জানান, এই মেলার মধ্য দিয়েই কৃষি উন্নয়নের দ্বার উন্মোচিত হবে জগন্নাথপুরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

1

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

2

ছাতকে লাফার্জ হোলসিম বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

5

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

6

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

7

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈ

8

৩১ দফা বাস্তবায়নে লক্ষে্ সুনামগঞ্জে লিফলেট বিতরণ

9

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

10

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

11

২৪০-মামলা,-দ্বিগুণ-রাজস্ব-ছাতকে-অবৈধ-বালু-উত্তোলন-নিয়ে-প্রশা

12

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

13

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

14

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

15

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

16

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

17

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

18

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

19

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

20