টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে এক তরুণী টিকটিক ভিডিও বানিয়েছেন।

গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এই তরুণী The brand @shimaqueen22 নামের টিকটক আইডিতে ভিডিওটা ছাড়েন। এতে দেখা যায় তরুণী ওই অফিসের চেয়ারম্যানের চেয়ারে বসে এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সাজ্জাদ নূরের একটি গানের সাথে লিপসিং করছেন।

ভিডিওতে আরো দেখা যায়, পেছনের দেয়ালে লাগানো বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল লেখা একটি নাম ফলক। পাশেই সরকারের লগোর নীচে লেখা চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ সিলেট। তবে গোলাপগঞ্জ শব্দটি আংশিক রয়েছে।

টেবিলের বামপাশে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মহান বিজয় দিবসের বানানো একটি ক্রেস্ট। ভিডিওটি প্রায় সাড়ে ৫হাজার ভিউ হয়েছে। ৫৪২ রিএকশন ও ২৮টি কমেন্ট রয়েছে। ভিডিওটির কমেন্টে একজন ইউজার মন্তব্য করেছেন, “ অভিনন্দন উপজেলা চেয়ারম্যান সাহেবা”।

তবে এই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম আমেরিকায় চলে যান। পরবর্তীতে অন্তর্বতী সরকার সারাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করে।

প্রশ্ন উঠেছে, চেয়ারম্যান যেহেতু নেই তাহলে এই অফিসের তালা খুলে কারা টিকটিক ভিডিওর সুযোগ দিলো? তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে এই টিকটক ভিডিও করার সুযোগ করে দিলো কে বা কারা?

এদিকে এ ঘটনার উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি নিশ্চিত করেগোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক ৩জনকে শোকজ করা হয়েছে। ঘটনার তদন্তে উপজেলা প্রকৌশলী মো: কামরুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

1

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

2

মধ্যপ্রাচ্যে বড় ‘জুয়া’ খেলছেন ট্রাম্প?

3

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

4

গুমের পর হত্যা: ১৩ বছর পর ইলিয়াস আলী নিখোঁজ রহস্যের ভয়ংকর সত

5

মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে এক আসামি গ্রেপ্তার

6

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

7

স্বামী ‘খালাস পাওয়ায়’ সিলেট আদালত ভবনে দুজনকে কোপালেন স্ত্র

8

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

9

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

10

দৈনিক আলোর দিগন্ত পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়ো

11

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

12

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

15

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

16

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

17

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে

18

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

19

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

20