টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

বাংলাদেশের বোলিং কোচ হতে পারেন শন টেইট- এই গুঞ্জন বেশ কয়েক দিন থেকেই উড়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো, আন্দ্রে অ্যাডামসকে বিদায় দেওয়ার পর অস্ট্রেলিয়ান গতি তারকাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১২ মে) এক বিবৃতি দিয়ে টেইটকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এ মাসের শেষে দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি, টাইগারদের সঙ্গে কাজ করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

চুক্তি করে টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, জয়ের দিকে ফোকাস করা হয়। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।’

ক্যারিয়্যারে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। আর অবসরের পর পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

এছাড়াও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে টেইটের অধীনে দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

1

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে

2

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

3

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

4

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

5

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

6

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

7

ছাতকে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, স্কুল ব্য

8

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

9

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

10

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

11

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

12

ঢাকায় উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু

13

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

14

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

15

২৪০-মামলা,-দ্বিগুণ-রাজস্ব-ছাতকে-অবৈধ-বালু-উত্তোলন-নিয়ে-প্রশা

16

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

17

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

18

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

19

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

20