টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক লিটন দাস- দু’জনই পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবির কোর্টে বল ঠেলেছেন। প্রকাশ্যে কেউই জানাননি আদৌ তারা পাকিস্তানে যেতে ইচ্ছুক কি না। এরই মধ্যে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানাচ্ছে, নির্ধারিত সময়ে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। তবে বিসিবি থেকে জানানো হচ্ছে, এখনও তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে খুব দ্রুতই সিরিজের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে সিদ্ধান্ত চায় বিসিবি।

যুদ্ধ বিরতি শেষ হওয়ায় আপাতত হামলা-পাল্টা হামলা থেকে বিরত আছে ভারত ও পাকিস্তান। তাতে বলাই যায় পাকিস্তানে বর্তমানে বিরাজ করছে স্থিতিশীলতা। এই কারণেই মূলত পাকিস্তানি গণমাধ্যমগুলো জানাচ্ছে, নির্ধারিত সময়ে হবে বাংলাদেশ দলের পাকিস্তান সফর।

এই নিয়ে বিসিবিতে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আপাতত পাকিস্তান সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে লজিস্টিক বিভিন্ন ব্যাপার থাকায় দ্রুতই সিদ্ধান্ত চায় পিসিবির কাছ থেকে। তার কথায় খানিকটা স্পষ্ট হয়েছে, আপাতত পাকিস্তান সফর করতে রাজি নয় বাংলাদেশ। অবশ্য এই সফরে বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরাই রাজি নন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

1

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

2

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

3

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে খালেদ মিয়ার মৃত্যু

4

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

5

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

6

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

7

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

8

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

9

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্

10

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

11

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

12

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

13

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

14

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

15

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

16

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা

17

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

18

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

19

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

20