টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরেক কর্মচারী।

নিহত রুমান আহমদ (২৩) সানরাইজ কোম্পানির কর্মচারী। আহত এনামুল হক একই কোম্পানীর কর্মচারী ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। এ সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে সেখানে কর্মরত দুইজন আহত হন। তাঁদের মধ্যে রুমান ওই চাকার সাথে উড়ে গিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনাম চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজে ছিলেন ৪/৫ জন কর্মচারী। সামনে থাকা দুইজন এতে আহত হন। পরে হাসপাতালে রোমানের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

1

জামায়াতের সমাবেশে ৭ দফা ঘোষণা:

2

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার, গোয়েন্দ

3

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

4

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

5

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

6

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

7

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর

8

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

9

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: অবৈধ ২০ হাজার ঘনফুট বালু জব্

10

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

11

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

মধ্যনগরে শতবর্ষী পুকুর বিলুপ্তির পথে

14

সুনামগঞ্জে মধ্যনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

15

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

ছাতকে মরা চেলা নদীতে বালি উত্তোলন বন্ধে গ্রামবাসীর প্রতিবাদ

18

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

19

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

20