টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন হাসিনা

দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশত্যাগের আগে ঠিকই আত্মীয়-স্বজনকে ইংরেজিতে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা। এতদসংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে এনে এই মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জৈষ্ঠ্য সাংবাদিক মারুফ কামাল খান।  

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।মারুফ কামাল খান বলেন, ‘শেষ রক্ষা হচ্ছে না, এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি। বিভিন্ন বাহিনীতে ও প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে, বুঝতে দেননি তাদেরকেও। তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট স্বজনদের নিরাপত্তার কথা।’মারুফ কামাল খান তার পোস্টে লেখেন, ‘ছলে-বলে-কলে-কৌশলে টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্রক্ষমতা করায়ত্ত রেখেছিলেন। তবে শেষ অব্দি ছাত্র-তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণির লোক শামিল হয়ে যায়। গুলি করে মানুষ মেরে এ আন্দোলন রাখার চেষ্টায় সেনারা সায় না দিয়ে বেঁকে বসে। হাসিনা বুঝে যান তার খেল খতম। তারপরেও কয়েক ঘণ্টা স্নায়ুর যুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন।

তিনি বলেন, নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন। এই গ্রুপ মেসেজ ছাড়াও তিনি (শেখ হাসিনা) তাদের (আত্মীয়-স্বজন) সবাইকে আলাদা করেও বার্তা দিয়েছেন। একটি ভুল ইংরেজি বাক্যে সবাইকে দেশত্যাগের নির্দেশনা সম্বলিত ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। লিখেছেন, ‘নো ওয়ান স্টে হিয়ার।’

এই সংবাদ এই বার্তাই দিচ্ছে স্বজন-পরিজন ছাড়া আর কারো প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধও নেই। তবুও তিনি তাদের ওপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান, রাজনীতি করতে চান, দেশে ফিরতে চান, ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান। এসব লক্ষ্য অর্জনে রোজ হাসিনা রোজই নেতাকর্মী ও অনুগতদের উস্কানি দিচ্ছেন, তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে। তাদের কয়জন সাড়া দেবে হাসিনার আগুন-খেলার ডাকে? যোগ করেন মারুফ কামাল খান।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। এরপর থেকে হাসিনা ভারতেই অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

1

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

2

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

3

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

4

হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

5

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

6

নিয়ন্ত্রণহীন কিশোরগ্যাং আতঙ্কে বালুচর, নীরব পুলিশ প্রশাসন

7

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

8

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

9

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

10

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

11

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

12

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

13

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

14

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

15

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

18

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

19

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

20