টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে অন্তর্বর্তীকালীন সরকার

 টুডেসিলেটডেক্স:আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। তফশিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।  

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়- বর্তমানে এটিই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেই দিকেই মনোনিবেশ করছে। 

নির্বাচনি তফশিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনি পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তফশিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যেকোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা জানি, অনেকেরই নায্য দাবি-দাওয়া রয়েছে। গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভ সংগঠিত করে অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনকারীরা দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। সরকার নায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেষ্টা করেছে।’

‘কিন্তু আমরা এখন নির্বাচনমুখী সময়ে আছি। এ কারণে, সকলের যা কিছু দাবি-দাওয়া আছে তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আমরা আশা করব, এসময়ের মধ্যে কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃ ত্যু

1

লন্ডন পাঠানোর নামে সিলেটে ২ কোটি টাকা হাতিয়ে পলাতক দম্পতি গ্

2

আজ মহান স্বাধীনতা দিবস

3

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

4

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

5

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

6

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে:হবি

7

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

8

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

9

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

বিপিএলের ২ ম্যাচ বাতিল

12

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

13

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

14

মিরাবাজারে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী

15

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: অবৈধ ২০ হাজার ঘনফুট বালু জব্

16

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

17

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

20