টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

লন্ডন পাঠানোর নামে সিলেটে ২ কোটি টাকা হাতিয়ে পলাতক দম্পতি গ্রেফতার

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই স্ত্রীর বাপের বাড়ি যশোরের কোতোয়ালী থানার সেক্টর ৭ এর ৬নং বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সিলেটের বেশ কয়েকজন তরুণ-তরুণীর কাছ থেকে যুক্তরাজ্য পাঠানোর নামে প্রায় ২ কোটি টাকার মতো নিয়ে মোবাইল ফোন বন্ধ রেখে উধাও হয়ে যান তারা।গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।

জানা যায়, সিলেটের জিন্দাবাজারস্থ এলিগ্যান্ট মার্কেটের এস আই ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেলসের মালিক ওই দম্পতি। সম্প্রতি তাদের প্রচারণায় আকৃষ্ট হয়ে আইইএলটিএস সম্পন্ন করা অনেক তরুণ-তরুণী নিজেদের গহনা-জমি-জায়গা বিক্রি করে লন্ডন যাওয়ার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন টাকা। ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার নামে তারা জনপ্রতি ১৫ লাখ টাকা থেকে শুরু করে ২০/২২ লাখ টাকাও দিয়েছেন। এক্ষেত্রেও তারা বেশ কৌশলী ছিলেন। ভিসা হয়ে গেছে, এমন ছবি দেখিয়ে তারা টাকা আদায় করেছেন। পরে দেখা গেছে, ভিসা সঠিক নয়। এরপর প্রতারিতরা তাদের কাছে ছুটে এলেও আর অফিস খোলা পাওয়া যায়নি। এমনকি তারা তাদের মোবাইল ফোনও বন্ধ করে দেন। হতাশায় গ্রাস করা তরুণ-তরুণীরা তখন কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে যশোর থেকে তাদের গ্রেফতার করে।এবিষয়ে প্রতারিত এক তরুণী বলেন, আমরা অনেক কষ্ট করে গহনা বিক্রি করে উনাদের টাকা দিয়েছি। কিন্তু পরে দেখি সব কিছু ভুয়া। আমরা এর ন্যায় বিচার এবং টাকা ফেরত চাই।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া জানান, গত জুন মাসে কোতোয়ালী থানায় ৭/৮জন অভিযোগকারীর পক্ষে মাসুম নামে একজন অভিযোগ (নং ৭/ ৫ জুন ২০২৫) দায়ের করেন। তারা প্রত্যোকে ইউকে যাওয়ার জন্য কেউ ১৫ লাখ, কেউ ২০ লাখ, কেউ ৩৫ লাখের মতো টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। তারা এই কয়েকজন প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা দিয়ে প্রতারিত হয়ে এই মামলা করেন। এছাড়াও আরো অনেকে তাদের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। পরে এবিষয়ে তদন্ত করে শনিবার রাতে যশোর থেকে সোমার বাপের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির জানান, তাদেরকে সিলেটে নিয়ে এসে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ভাতিজার হাতে চাচা খুন

1

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

2

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

3

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

4

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

5

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার

6

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

7

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

8

ওসমান হাদি মারা গেছেন

9

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

10

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

11

এক বছরে তিন ঈদ, দুই হজ

12

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

13

গুমের পর হত্যা: ১৩ বছর পর ইলিয়াস আলী নিখোঁজ রহস্যের ভয়ংকর সত

14

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

15

ছাতকে অসহায় আফিয়া পরিবারকে অটো গাড়ি উপহার দিলেন পরিবর্তন ওয়ে

16

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

17

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

18

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

19

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

20