টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর



নিজস্ব প্রতিবেদক ::
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে। এই লড়াইয়ে বাংলার মানুষকে বিজয়ী হতে হবে।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট মো. জাহিদুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে এডভোকেট জাহিদুর রহমানকে সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করে ‘ট্রাক’ প্রতীক উপহার দেন।
ভিপি নুরুল হক বলেন, “সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই। গণঅধিকার পরিষদ সেজন্য নতুন নেতৃত্ব সৃষ্টির কাজ করছে। আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে আমাদের দলীয় প্রার্থীরা ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। ভিন্নমতের মানুষের নামে মামলা-হামলা দিয়ে দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। এখন দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন— হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উপদেষ্টা হাবীবুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, বিয়ানীবাজার সমন্বয়ক বিবেকানন্দ দাস এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দেবনাথ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

3

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

4

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

5

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

6

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

7

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

8

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

9

পরিবেশের দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা আর চলবে না

10

হাইকোর্টের বিচারক হলেন সারজিসের শ্বশুর

11

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এল

12

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

13

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা

14

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

15

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

16

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

17

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

18

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

19

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

20