টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণঅধিকার নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জ, রক্তাক্ত নুর, আহত ৫০

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  এতে রক্তাক্ত হয়েছেন গণঅধিকার এর সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত নুরকে হাসপাতালে নেয়া হয়েছে। এসময় দলটির অন্তত আরও ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 
দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা নিয়ে বিজয়নগরে আমাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন ডাকা হয়। ওই সংবাদ সম্মেলনে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে পার্টির সভাপতি ভিপি নুর গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ৫০ জন  আহত হয়েছেন। এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ যে, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছেন। ওদিকে জাপার নেতা-কর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।  শুক্রবার সন্ধ্যায়  রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগর প্রেসক্লাবে ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

1

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

2

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

3

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

4

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

5

গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬

6

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাস

7

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

8

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই গোয়াইনঘাটের ১১ ব্যক্তির শীকৃত

9

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

10

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

11

মধ্যনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

12

জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

13

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

14

খালেদা জিয়া আর নেই

15

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

16

জগন্নাথপুরে কৃষকের মুখে হাসি ফোটাল বোরো ধান কর্তন উৎসব

17

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

18

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

19

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

20