টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আকাশে ওড়ানো হয় শতাধিক হেলিকপ্টার-আকৃতির রঙিন বেলুন। 

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতীকী বেলুন উৎসব হয়ে ওঠে দিনটির অন্যতম আকর্ষণ।শেখ হাসিনা পালানোর দিন স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে মঙ্গলবার উড়ানো হলো হেলিকপ্টার বেলুন।

বেলা ২টা ২৫ মিনিটে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় বেলুন উৎক্ষেপণ পর্বে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে লাল, নীল, হলুদ ও সাদা রঙের ধোঁয়া। 

শতাধিক রঙিন ফ্লেয়ার জ্বালানো হয় এবং হেলিকপ্টারের আদলে যার মাধ্যমে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের পতনের প্রতীক হিসেবে তুলে ধরা হয় শেখ হাসিনার দেশত্যাগকে।

আয়োজকরা জানান, ‘স্বৈরশাসক গত বছর ৫ আগস্ট বেলা ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারেই পালিয়ে যায়। তাই এই বেলুনগুলো সেই মুহূর্তের স্মরণ এবং বিদায়ের প্রতীক।’ এই বেলুন ওড়ানোর সময় উপস্থিত জনগণ ‘ভয় নয়, বিজয়’ স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

পুরো বেলুন কর্মসূচি চলে নির্ধারিত সময় ধরে, কড়া নিরাপত্তার মধ্যে। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শৃঙ্খলা বজায় রেখে বেলুনগুলো ধাপে ধাপে ছেড়ে দেওয়া হয়। পুরো আয়োজনেই ছিল নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারি।

বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। আয়োজক পক্ষ জানিয়েছে, এ ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সংস্কার রূপরেখা এবং অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ও অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

1

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

2

বাংলাদেশের সঙ্গে ‘গঙ্গা চুক্তি’ সংশোধন চায় ভারত

3

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

4

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

5

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

6

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

7

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

8

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

9

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

10

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

11

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

12

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

13

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

14

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

17

এএফপিসি" সেন্টারের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর

18

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা ব

19

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

20