টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়া)রি শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 
সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।পরে ব্যারিস্টার রাশনা ইমাম গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিলেন তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল শাকসু নির্বাচন হবে না। চার সপ্তাহ পর যে কোনো দিন শাকসু নির্বাচন হতে পারে।এর আগে রোববার শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। 
 
প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
 
রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

1

উন্মত্ত কুকুরের তাণ্ডবে কুলাউড়া পৌর শহরে আতঙ্ক, আহত ৪৯

2

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

5

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

6

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

7

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

8

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

9

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

10

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

11

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

12

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

13

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

16

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

17

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

18

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

19

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

20