টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্যু



জসিম উদ্দিন 
জুড়ী উপজেলা প্রতিনিধি::
সৌদি আরবের রিয়াদের সাগরা সিটি শহরে একটি সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবককের  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে কাজ শেষে ফেরার পথে গাড়ি উল্টে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় তাঁর সাথে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন। 
নিহত সাইফুল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাও (কন্টিনালা) গ্রামের মোঃ শারজান মিয়ার বড় ছেলে।
তথ্যে জানা যায়, সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় ২০২১ সালের ডিসেম্বরে সাইফুল  সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি তানমিয়া ফুড গ্রুপে ইলেকট্রিশিয়ান কাজে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে কাজ শেষে ফেরার পথে গাড়ি উল্টে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় তাঁর সাথে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন। আহত ওই রেমিটেন্স যোদ্ধা একই গ্রামের আবুল কাশেমের ছেলে আকমল হোসেন (২৫)। 
সাইফুল ইসলামের মৃত্যুর সংবাদে তার সহকর্মী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ দেশে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

2

তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু আজ

3

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

4

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

5

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

6

শাহজালাল মাজারের ওরস হবে না অসামাজিক-অনৈসলামিক কাজ : এসএমপি

7

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটস

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

10

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

11

কনজিউমার রাইটস-সিআরবি' সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভ

12

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

13

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

14

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৮

15

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

16

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না

17

চৌহাট্টায় সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার অভিযোগ, পুলিশের ভিন্

18

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

19

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

20