টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত ও নারীসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। ঘটনাটি ঘটে উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায়। নিহত বৃদ্ধ এলাকার মৃত খুরশিদ আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশে পুকুরঘাটে হাতমুখ ধৌত করতে যায়। এসময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে গেলে এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাত সাড়ে ৯ টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি জাহিদুল হক। পরবর্তী আইনী পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

1

নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা স্বাস্থ্

2

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

3

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

4

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

5

এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ড

6

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

7

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা প

8

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

9

হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত

10

ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার বিএনপি নেতা

11

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

12

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

13

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

14

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

15

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

16

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

17

বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

20