টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়িতের



সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রায় দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে এবং ৩০ হাজার মানুষ পঙ্গু ও আহতদের বিনিময়ে স্বৈরাচার, দুর্নীতিবাজ খুনী হাসিনা সরকারকে হঠিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি।
তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে কোন সরকার সঠিক সংস্কার করেননি। এতে জীবন দানের বিনিময়ে খুনি হাসিনার বিচার দৃশ্যমান না হয় তবে শহীদ, পঙ্গু ও আহতদের রক্তের সাথে বেইমানী করা হবে। বৈষম্য ও ভঙ্গুর অর্থনীতি থেকে আস্তে আস্তে সফল অর্থনীতির দিকে যাচ্ছে এই সরকার। তাই দ্রুত নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানান তারা।
সিলটি পাঞ্চায়িত মনে করে ২০২৬ সালের ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন যুক্তিসঙ্গত না। রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার খুনী হাসিনার বিচার দৃশ্যমান হওয়ার পরে নির্বাচন। সেইসাথে সিলটি পাঞ্চায়িত উন্নয়নের বৈষম্য দূর করে সিলেট বিভাগকে সঠিক উন্নয়ন করার দাবি জানান। বিশেষ করে সিলেট বিভাগের রাস্তা ঘাট উন্নয়ন ও সিলেট বিভাগকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষার জন্য মাষ্টার প্লান গ্রহণ করার দাবী জানান সিলটি পাঞ্চায়িতের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

1

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

2

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

3

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

4

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

5

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

6

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

7

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

8

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

9

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

10

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

13

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

14

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

15

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

16

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

17

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

18

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

19

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

20