টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা



মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। সৌভাগ্যবশত খাদে পানি থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও পয়েন্ট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ‘রুপসী বাংলা’ পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসে থাকা চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। তবে কেউই জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ফলে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “ঘটনায় প্রায় ৭-৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের মতে, মহাসড়কে চালকের অসাবধানতাই এ দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

1

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

2

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

3

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

4

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

5

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

6

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

7

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

8

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

9

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার — ব্যারিস্টা

10

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

11

কানাইঘাটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

12

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

13

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

14

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

15

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্ন

16

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

17

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

18

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

19

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

20