টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কাজী আখতার উল আলম



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে পুলিশ সুপার (এসপি) পদে ব্যাপক রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে সিলেট জেলাতেও এসপি বদল করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ-১ শাখা) জারি করা প্রজ্ঞাপনে ময়মনসিংহের বর্তমান পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেট জেলার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে সিলেট থেকে বিদায় নিতে হচ্ছে বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে। তিনি গত বছরের ৩১ আগস্ট সিলেটের এসপি হিসেবে যোগ দিয়েছিলেন। দায়িত্ব পালনকালে সাদাপাথর লুটের ঘটনায় দুদকের প্রাথমিক তদন্তে তার নাম উঠে এলে তিনি অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।
নতুন দায়িত্ব পাওয়া কাজী আখতার উল আলম গত বছরের ২১ ডিসেম্বর ময়মনসিংহের এসপি হিসেবে যোগ দেন।
এদিকে প্রজ্ঞাপনে বিভাগের আরও তিন জেলায় এসপি বদল করা হয়েছে। এর মধ্যে—
মানিকগঞ্জের এসপি মোছা. ইয়াছমিন খাতুন → হবিগঞ্জ
পিবিআইয়ের এসপি আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন → সুনামগঞ্জ
নীলফামারীতে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেন → মৌলভীবাজার

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি লটারি করে চূড়ান্ত করা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এ লটারি অনুষ্ঠিত হয়। তার পরই আজ নতুন এসপিদের জন্য পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

1

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ছুরিকাঘাতে যুবক খু*ন

2

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

3

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে আধাবেলা সব মার্কেট বন্ধ

4

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

5

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

6

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

7

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

10

কুলাউড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্ত

11

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

12

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

13

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

14

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

15

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

16

সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত

17

কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?

18

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

19

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

20