টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ





সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এসব অভিযানে ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি ও বালু উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।


বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ও বুধবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপির সদস্যদের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান চালায়। সেখানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ ও দুইজন চোরাকারবারীকে আটক করা হয়। পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সব মিলিয়ে অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা, বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন,
সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটক মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


তিনি আরও জানান,
ধারাবাহিক অভিযানে গত এক বছরে প্রায় ১ কোটি টাকার মাদক দ্রব্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

1

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

2

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

3

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

4

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

5

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

6

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

7

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

8

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

9

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

10

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

নিজের প্রাণ নিলেন এক যুবতী

13

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

14

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

15

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

16

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

17

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

18

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

19

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

20