টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩



শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা, মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০), তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী এবং নবীনগর এলাকার বাসিন্দা সিএনজি অটোরিকশার চালক সজল ঘোষ (৫০)। নিহত মা-মেয়ে হবিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা ট্রাকচালক পারভেজ আহমদকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হাসান জানান, দুর্ঘটনার পর প্রথমে গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই নিহত হন মা আবাদিত কেশবা ও সিএনজি চালক সজল ঘোষ।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টার কিছু পর সুনামগঞ্জগামী দ্রুতগামী একটি ট্রাক সিলেটমুখী সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দৌঁড়ে গিয়ে ট্রাকটিকে পাশের পানিতে পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

1

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

2

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

3

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

4

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

5

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

6

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

হাইকোর্টের বিচারক হলেন সারজিসের শ্বশুর

9

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

10

ওসমানী মেডিকেল এলাকায় সুনামগঞ্জ ফার্মেসীর আড়ালে দালাল ও চাঁ

11

সিলেটে রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ধরা ৪ জন

12

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

13

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

14

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

15

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

16

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

17

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

18

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

19

এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ড

20