টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবদল নেতা নজরুল ইসলাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী মো. তাজ উদ্দিনকে (৩৮) রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গতকাল বুধবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ (সিলেট) ও র‌্যাব-১০ (ঢাকা) এর একটি অভিযানিক দল। অভিযান চালিয়ে ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে শান্তিগঞ্জ থানার মামলা নং-১২/৯৫ (২১/০৬/২০২৫), ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর আসামী তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জামলাবাদ এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় হাওড় অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

1

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

2

আর একটি পাথরও সরানো হলে জীবন ঝালাপালা করে দেব

3

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

4

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

5

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

6

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

7

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

8

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

9

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

10

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

11

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

12

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

13

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

14

রানার হ্যাটট্রিক ছাপিয়ে শেষ বলের নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটা

15

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞ

16

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

17

প্রতারণা ও অনৈতিক সম্পর্কের জেরে হত্যা: নারীসহ দুইজন গ্রেপ্

18

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

19

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজন গ্রেফতার

20