টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলিশ কমিশনার



স্টাফ রিপোর্টার:: 
সিলেট মহানগরে প্রতিটি রুটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
রোববার সকালে এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার নিজেই।
সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন,
“আমাদের দায়িত্ব হলো শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা। কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দিতেই এই উদ্যোগ।”


তিনি আরও বলেন,
একটি ন্যায্য ভাড়ার তালিকা নির্ধারণ করা হবে, যাতে জনগণ জানতে পারে কোন রুটে কত ভাড়া। এতে অতিরিক্ত ভাড়া রোধ হবে এবং শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।”


সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি রুটের ভাড়া তালিকা তৈরি করে ১৫ দিনের মধ্যে তা মালিক, শ্রমিক ও যাত্রীদের সুবিধা অনুযায়ী চূড়ান্ত করা হবে।
সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. পারভেজ, সিএনজি শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এসএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

1

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

2

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র

3

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

4

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

5

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

6

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

7

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

8

রাতারগুল ঘুরে দেখলেন আসিফ নজরুল

9

সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন

10

বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে গুলি, প্রবাসীর ভাই গুলিবিদ্ধ

11

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

12

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

13

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ

14

২১ জানুয়ারি সিলেট আগমন, ২২ জানুয়ারি জনসভা—নির্বাচনী সূচনা তা

15

রায়হান হত্যা মামলা: ৫ আসামি অনুপস্থিত, যুক্তি–তর্ক পিছিয়ে বু

16

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

17

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

18

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

19

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

20