টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৯ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একাধিক টহলদল সিলেটের বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকোলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়।
এছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারকালে শিং মাছ, রসুন ও সুপারি উদ্ধার করা হয়।
অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে একটি ট্রাকের বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের মোট সিজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।
এ বিষয়ে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

1

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

2

‘পান–সিগারেট নাই’—তুচ্ছ কারণে বেপরোয়া হামলা! মুহূর্তে বাজারে

3

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

4

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ন

5

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

6

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

7

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

8

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

9

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

10

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

11

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

12

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

13

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

14

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

15

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

16

শাবিপ্রবির শাকসু নির্বাচন কমিশন থেকে ৪ শিক্ষক পদত্যাগ

17

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

18

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

19

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

20