টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ



নিজস্ব প্রতিবেদক ::
সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে এসএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত “সিএনজি চালিত থ্রি-হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায়” এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে, যাতে চালক ও যাত্রী—উভয়ের স্বার্থ রক্ষা পায়।”
তিনি আরও বলেন, “বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক করা হচ্ছে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। আমরা চাই, এসব অনিয়ম দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।”
পুলিশ কমিশনার আরও জানান, “সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। পাশাপাশি দ্রুতই নগরে গণপরিবহন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
সভায় সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগরবাসীর সুবিধার্থে যৌক্তিক ও বাস্তবসম্মত ভাড়া নির্ধারণে মতামত দেন অংশগ্রহণকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

1

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

2

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

3

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

4

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

5

ভারতে বিমান বিধ্বস্ত: আরোহীদের কেউ বেঁচে নেই

6

অতীতের বস্তাপচা ধারায় কোনো) নির্বাচন চাই না : বিয়ানীবাজারে শ

7

ওসমান হাদি মারা গেছেন

8

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

9

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

10

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

11

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

12

আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্রকারী আছে: এমএ মালিক

13

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

15

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

16

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

17

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

18

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যে

19

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

20