টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

অতীতের বস্তাপচা ধারায় কোনো) নির্বাচন চাই না : বিয়ানীবাজারে শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে সুশৃঙ্খল করতে হলে আমাদের একটি কার্যকর নির্বাচন লাগবেই। আমরা আশা করছি সেই নির্বাচনটি আগামী বছরের প্রথম দিকে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট- অতীতের বস্তাপচা ধারায় কোনো নির্বাচন চাই না। এমন কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শফিকুর রহমান বলেন, জামায়াত অপরিপক্ব নির্বাচন চায় না। আমরা এমন একটি নির্বাচন চাই, যা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।

দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, চারিত্রিক সম্পদের অভাবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। দেশে দুর্নীতির বহু রূপ রয়েছে, তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এর কারণেই দেশ তার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত কেবল জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল।

শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত প্রস্তুত। স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণকে জামায়াতের পাশে দাঁড়াতে হবে।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও সিলেট জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

1

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

2

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

3

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

4

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

5

সিলেট–বিয়ানীবাজার সড়কে মধ্যরাতে মৃত্যু মিছিল, প্রাণ গেল ৩ জন

6

ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় আহত ২০৮; নিহত ৩

7

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

8

নির্বাচন ‘অত সহজ’ হবে না: তারেক রহমান

9

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

10

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা

11

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় কয়লা ও নৌকা জব্দ, আটক ৩

12

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

13

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

14

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপ

15

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

16

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

17

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

18

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

19

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

20