টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ রাগীব আলী'কে এসইউজে'র পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান



দানবীর সৈয়দ ড. রাগীব আলী ও মরহুমা বেগম
রাবেয়া সিলেট বিভাগের ইতিহাস ও গৌরবের নাম..


উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর সৈয়দ ড. রাগীব আলী'র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন সিলেট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ড. সৈয়দ রাগীব আলীকে সংগঠনের আজীবন পৃষ্ঠপোষক হওয়ার প্রস্তাব দিলে তিনি তা সাদরে গ্রহণ করে সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তাহার পুত্র আব্দুল হাইকে সিলেট সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার প্রস্তাব করিলে তিনিও সম্মতি প্রদান  করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিশিষ্ট আইনজীবী এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন সিলেটের জীবন্ত কিংবদন্তী  শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবী এবং চা শিল্পের অন্যতম পৃষ্ঠপোষক দানবীর ড. সৈয়দ রাগীব আলী ও তাঁর স্ত্রী মরহুমা বেগম রাবেয়া খাতুন সিলেট বিভাগের ইতিহাস ও গৌরবের প্রতীক।
গত ৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রোববার বাদ মাগরিব সিলেট বিমানবন্দর রোডের তারাপুর চা-বাগানের বাংলোয় সিলেট সাংবাদিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ,  সম্মাননা প্রদান ও মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। সিলেট সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদের সদস্য  সিলেট জজকোর্ট এবং বাংলাদশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট তাহমিনুল ইসলাম খান আরো বলেন— “দানবীর ড. রাগীব আলী ও মরহুমা বেগম রাবেয়া সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের প্রতীক। তাঁরা শুধু শিল্পপতি নন, শিক্ষা ও মানবসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক বাংলার মাটি পত্রিকার সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)'র সভাপতি ও জাতীয় দৈনিক বর্তমান বাংলা’র প্রতিনিধি কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক  সৈয়দ আকরাম আল সাহান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নাগরিক সংবাদ’র প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ সাপ্তাহিক নকশী বাংলা''র  নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ আহমদ সাজুসহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
পরে ইউনিয়নের কোষাধ্যক্ষ ও কবি সাজ্জাদ আহমদ সাজু তাঁর দুটি কবিতার বই "ইচ্ছেগুলি উড়িয়ে দিলাম" ড. রাগীব আলী এবং তাঁর পুত্র আব্দুল হাই-এর হাতে তুলে দেন।
 অনুষ্ঠান শেষে দানবীর ড. রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

1

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

4

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

5

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা

6

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

7

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

8

দুর্গাপূজাকে ঘিরে মাদকবিরোধী অভিযান: মধ্যনগরে ২০০ লিটার চুলা

9

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

10

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্

11

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

13

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন

14

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

15

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে চিকি

16

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজন গ্রেফতার

17

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

18

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

19

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

20