টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএস সি পরীক্ষার্থী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক স্কুল ছাত্র খুন হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই জয় দাস, যিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে শহরের চৌধুরী বাজার এলাকার ডেমেম্বর নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নির্দন দাসের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পারলে এক চোরবেশী যুবককে আটকানোর চেষ্টা করেন জনি। তখন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে বড় ভাই জয় দাসকেও ছুরিকাঘাত করা হয়।

 

রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, এটি স্রেফ চুরির ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দাবি করেন, চোরবেশে আসা দুর্বৃত্তরা মূলত জনিকে খুন করতেই এসেছিল। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

1

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

2

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

3

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

4

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

5

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

6

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

7

সুরমা গেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

8

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

9

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

12

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

13

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

14

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

15

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

16

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

17

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

18

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

19

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

20