টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ৪৭ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোয়নপত্র বাতিল করা হয়েছে। আর বিভিন্ন অসংগতি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। রোববার তাদের বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি জানান, একসময় দ্বৈত নাগরিক থাকার পরে সেটি ত্যাগ করার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য সিলেট-১ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এহতেশামুল হক, সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালেকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আর সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান এবং সিলেট-৬ আসনে বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও গণঅধিকার পরিষদের (জিওপি) জাহিদুর রহমানের বিভিন্ন কাগজপত্রে অসামঞ্জস্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় তাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সিলেট-২ আসনের নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পুত্র মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদ, সিলেট-৩ আসনে মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকর, সিলেট-৬ আসনে মো. ফখরুল ইসলামের ভোট ১% এর সত্যতা নিশ্চিত করতে না পারায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদের হলফনামায় প্রস্তাব ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় এবং ঋণখেলাপি থাকায় সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তবে ইলিয়াস আলীর স্ত্রী বিএনপির মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, যারা দ্বৈত নাগরিক ছিলেন এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন, তাদের এ সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাই করে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

1

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

4

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

5

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

6

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

7

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

8

বেঁচে নেই শিশু সাজিদ

9

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

10

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

11

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

12

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ অনুপ্রবেশকারীকে ছেড়ে দ

13

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

14

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

15

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

16

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

17

জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন—রঙে-আলোয়

18

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20