টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্কাজনক


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নারী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভবানীপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে লাভলী আক্তার ও মৃত আব্দুল জলিলের ছেলে এনাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই গত বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষে আহতরা হলেন – দিলারা বেগম, ইয়াছমিন আক্তার মৌ, লাকী বেগম ও লাভলী আক্তার। আহতদের মধ্যে ইয়াছমিন আক্তার মৌকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ঘটনার পরপরই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লাভলী আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সম্পদের জন্য বয়স্ক দম্পতির ওপর ছেলের নির্যাতন: ম

1

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

2

মধ্যরাতে সিলেটে বিক্ষোভ: প্রথম আলো অফিস ও আলপাইন রেস্টুরেন্ট

3

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

4

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: নিহতের শ্যালক আটক

5

সুনামগঞ্জের রঙ্গারচর ও বোগলা বিজিবি”র পৃথক দুটি অভিযানে ৬৫ ল

6

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

7

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

8

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

11

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

12

সিলেটে অবৈধ ভারতীয় পেঁয়াজ ও পিকআপসহ যুবক আটক

13

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

14

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

15

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

16

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

19

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

20