টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাল টাকা লেনদেনকালে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া পয়েন্ট-বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার টাকার ২৫টি জাল নোটসহ সুজাত মিয়া (২৩) নামের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকান্দরপুর গ্রামের আকামত আলীর ছেলে।
অভিযানের সময় আরও তিনজন পালানোর চেষ্টা করলে কলকলিয়া শ্রমিক সংগঠনের সভাপতি নানু মিয়ার তাৎক্ষণিক সহযোগিতায় পুলিশ সুজাতকে আটক করতে সক্ষম হয়। তবে অপর দুই সহযোগী পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত সুজাত মিয়াকে শুক্রবার (২৩ মে) সুনামগঞ্জ আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

1

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

2

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

3

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

4

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

5

ছাতকে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, স্কুল ব্য

6

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফত

7

দিরাইয়ে সেচের পানি নিয়ে সংঘর্ষে আহত ৩০

8

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

9

অসীম হত্যা মামলার আসামী শাহজাহান নারায়নগঞ্জে থেকে গ্রেফতার

10

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

11

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

12

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

13

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

14

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

15

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

16

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

17

আইফোনের জন্য খুন: বিয়ানীবাজার হত্যা মামলার আসামি টাঙ্গাইল থে

18

মঙ্গলবার সিলেটের যে এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

19

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

20