টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল’র উদ্বোধন


গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায়
সিলেটে নতুন দ্বার উন্মোচন করবে
  -------- আরিফুল হক চৌধুরী


সিলেটে এই প্রথম বেসরকারি পর্যায়ে অত্যাধুনিক ও বিশেষায়িত গ্যাস্ট্রোলিভার হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বিকেলে সিলেট নগরীর উপশাহরস্থ এবিসি পয়েন্ট সংলগ্ন এলাকায় সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সানের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে বিষয়বিক্তিক হাসপাতালের সংখ্যা অনেক কম। গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় সিলেটে নতুন দ্বার উন্মোচন করবে। শরীলের অঙ্গের মধ্যে লিভার অতন্ত গুরুত্বপূূর্ণ, সিলেটের মানুষ এই হাসপাতাল থেকে উপকৃত হবে। সিলেটের মধ্যবিত্ত, নিম্নআয়ের মানুষের চিকিৎসা সেবায় চিকিৎসকদের আরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এই হাসপাতালের সুন্দর পরিবেশ, চিকিৎসা সেবা, গুণগত মান সিলেটের মানুষের আশা-প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশা করি।
সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের চেয়ারম্যান এহতেসামুল হক চৌধুরী সামুল এর সভাপতিত্বে ও সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের পরিচালক মাছুম ইফতেখার রসুল শিহাব ও ম্যানেজার এডমিন মো: রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা: জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডা: মু. মুহিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (এন্ড্রোক্রাইনোলোজি) ডা: মো: হাবিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ( কার্ডিওলজি বিভাগ) ডা: এস এম হাবিবউল্লাহ সেলিম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (হৃদরোগ বিভাগ) ডা: মো: শুয়াইব আহমদ শোয়েব, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো: মঈন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ) ডা: মো: অলিউর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফার্মেসী ইনচার্জ হাফিজ সৈয়দ মো: লোকমান হোসেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বদর উদ্দিন।
স্বাগত বক্তব্যে ডা: মো: অলিউর রহমান বলেন, সিলেটের মানুষ আর হুট করে ঢাকায় যেতে হবে না। এখন থেকে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। অত্যাধুনিক মেশিন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন। জনগণ জাতে চিকিৎসার ব্যয় বহন করতে পারে সেই লক্ষে সমস্ত টেস্ট পরিক্ষায় ২৫শতাংশ ছাড় দেওয়া হবে। ২৪ঘন্টা ইনডোর-আউটডোর সেবা প্রদান করবে এই হাসপাতাল। এছাড়াও সব চেয়ে আধুনিক মেশিন ও সেরা চিকিৎসকদারা লিভার সার্জারি, পিত্তনালীর পাথর অপারেশন করা হবে এই হাসপাতালে। তাছারাও হাসপাতালে ব্যাথামুক্তভাবে গুম পাড়ানোর মাধ্যমে এন্ডোসকপি ও কলোনস্কপি করার সু-ব্যবস্থা রযেছে। -বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

1

সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্য

2

এমসি কলেজে ক্যান্টিন চালুর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

3

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

4

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

5

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

6

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

7

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

8

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

9

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

10

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

11

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

12

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

13

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

14

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

15

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

16

স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি: আউয়াল

17

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

18

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

19

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

20