টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু



সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নোহার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিলেটের মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর এলাকার মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) এবং দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার শওকত আলীর ছেলে আহমেদ মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুফিয়ান ও সায়েম মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “খিলপাড়া এলাকায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

1

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

2

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

3

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

4

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

5

জাতীয় নির্বাচনের আগে সব সংগঠনের নির্বাচন স্থগিত

6

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

7

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

8

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

9

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

10

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

11

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

12

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

13

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগে

14

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ মারা গেছেন

15

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

16

বিপিএলের ২ ম্যাচ বাতিল

17

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

18

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

19

মেন্দিবাগে অভিযানে ২৭ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

20