টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভিযানে দখলদার ইসরাইলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৪ জুন) সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্যালিস্টিন ক্রনিকেল।ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ আছেন। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরাইলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ান তারা।

জানা গেছে, ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা দুইভাগে এই অতর্কিত হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালান তারা। এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।এতে লক্ষ্য করা হয় ইসরাইলি সেনাদের সামরিক যান। এরমধ্যে একটি সাঁজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে।

আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তাদের তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি সূত্র।

গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

1

শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা

2

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

3

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট ৩ জনকে কারাদণ্

4

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

5

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

6

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

7

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

8

সিলেটে চোরাই মোবাইলের গডফাদার শহীদ কি আইনের উর্ধ্বে! পুলিশ

9

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

10

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

11

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

12

জামায়াতের সমাবেশে ৭ দফা ঘোষণা:

13

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

14

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

15

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

16

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

17

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

18

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

19

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

20