টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝোপের আড়ালে মিলল নারীর কঙ্কাল, বিশ্বনাথে চাঞ্চল্য


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি::
 সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা এলাকায় ঝোপঝাড়ের ভেতর থেকে এক নারীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সোমবার দিবাগত গভীর রাতে বিশ্বনাথ বাইপাস সড়ক সংলগ্ন একটি বাড়ির সীমানা প্রাচীরের বাইরে ঝোপের মধ্যে কঙ্কালটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি একজন প্রাপ্তবয়স্ক নারীর। ঘটনাস্থলে কঙ্কালের পাশে লম্বা চুল পাওয়া গেছে, যা থেকে এমন ধারণা জোরালো হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কি না, কিংবা কতদিন আগে মৃত্যু হয়েছে—তা এখনও নিশ্চিত নয়।
বিশ্বনাথ পুলিশ স্টেশন-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি থানায় আনা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য দেহাবশেষ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

1

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

2

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

3

বরখাস্ত থেকে মুক্তি পেতে শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘ

4

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

5

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

6

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

7

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

8

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

9

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

10

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

11

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

12

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

13

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

14

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

15

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

16

রমজানে বাজার নিয়ন্ত্রণে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযা

17

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20