টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক



হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন দেয়ালে জুলাই আন্দোলনের সময় আঁকা গ্রাফিতি ও প্রতিবাদী চিত্রকর্ম কালো কালি দিয়ে মুছে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে এ কাজটি সম্পন্ন হয় বলে জানা গেছে। মুছে ফেলার পাশাপাশি কিছু জায়গায় নতুন করে লেখা হয়েছে ‘জয় বাংলা’। আবার কিছু দেয়ালে লেখা হয়েছে হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহিরের নাম।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। অনেকেই একে আন্দোলনের স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা হিসেবে দেখছেন।
এদিকে, ছাত্রলীগ কর্তৃক জুলাই আন্দোলন এবং ছাত্র ইউনিয়নের গ্রাফিতি নষ্ট করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদ। বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, গেল ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দমন-পীড়ন চালিয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের সাথে সাথে ছাত্রলীগকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয় এবং সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ছাত্র ইউনিয়নের দাবি, হবিগঞ্জ শহরের দেয়ালে আঁকা প্রতিবাদী গ্রাফিতি ছাত্র জনতার সংগ্রামের প্রতীক এবং স্বৈরাচারবিরোধী লড়াইয়ের দলিল। এগুলো ধ্বংস করার চেষ্টা আসলে জুলাই আন্দোলনের অর্জন মুছে ফেলার ষড়যন্ত্র, যা সফল হবে না।
তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, গ্রাফিতি নষ্টের সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি সাহাব উদ্দিন শাহীন এ বিষয়ে সাংবাদিকদের জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আ ট ক

1

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

2

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

3

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

4

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

5

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন

6

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

7

সিলেটে নির্বাচন: সব কেন্দ্রে সিসি ক্যামেরা, থাকবে স্ট্রাইকিং

8

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে খালেদ মিয়ার মৃত্যু

9

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

10

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

11

তিন হলের ফল ঘোষণা, সাদিক ও ফরহাদ এগিয়ে

12

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

13

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

14

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

15

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

16

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

17

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

18

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

19

জগন্নাথপুরে বিশেষ অভিযানে চার সহোদর গ্রেফতার

20