টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহসংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা (রিটেলার) সুযোগ নিচ্ছেন। ভোক্তা পর্যায়ে যাতে ভোগান্তি না হয়, সে লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনা হয়েছে। আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব সমস্যার সমাধান করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম আগের জায়গায় আসবে।’

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, ‘আমদানিকারকরা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বক্তব্য রেখেছেন। বাজার মনিটরিং বাড়ানো হবে। এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় রয়েছেন। সমস্যাগুলো সামনে এসেছে। আমরা সমাধানের চেষ্টা করব। বিপিসির স্টোরেজ সক্ষমতা কম রয়েছে। তবে অন্যান্য বেসরকারি ফ্যাসিলিটিজ যাদের রয়েছে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

1

মধ্যনগরে বিশেষ অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

2

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

3

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

4

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

5

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

6

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

7

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

8

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

9

নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

10

বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: বিএনপি মহাসচিব

11

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

12

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

13

কর্তৃপক্ষের গাফিলতিতে লুট হচ্ছে হাদা টিলা

14

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

15

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

16

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

17

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

19

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

20