টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) তৌফিক ওমর তানভীর (২১) নামে এক নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদীনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোররাতে মারুফ আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। 

তৌফিক ওমর তানভীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটির সংগঠক। আর আটককৃত মারুফ আহমেদ (১৮) নগরীর আখালিয়া নোয়াপাড়া এলাকার আনসার আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের সামনে অজ্ঞাত ৭/৮ জনের একটি দল তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তানভীর সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই রাতেই আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে থেকে একজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আহত তানভীরের অবস্থা এখন শঙ্কামুক্ত। ইতিমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

2

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

3

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

4

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

5

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

6

‘পান–সিগারেট নাই’—তুচ্ছ কারণে বেপরোয়া হামলা! মুহূর্তে বাজারে

7

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

8

লন্ডন পাঠানোর নামে সিলেটে ২ কোটি টাকা হাতিয়ে পলাতক দম্পতি গ্

9

শিশু ইনায়া হ ত্যা র রহস্য উদঘাটন

10

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

11

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

12

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

13

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার — ব্যারিস্টা

14

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

15

এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ড

16

শ্রমিক ও মেশিন সংকটে পাটলি ইউনিয়নের হাওরে ধানকাটা ব্যাহত, দু

17

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

18

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

19

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

20