টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসি সারোয়ারকে নিয়ে ভুয়া ফটোকার্ড ভাইরাল, ফ্যাক্টচেকে বের হলো সত্য

সম্প্রতি ‘চাঁদাবাজি টেন্ডারবাজিতে বাধা ডিসি সারোয়ার শোকজ’ শিরোনামে প্রিন্ট গণমাধ্যম আমার দেশের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘চাঁদাবাজি টেন্ডারবাজিতে বাধা ডিসি সারোয়ার শোকজ’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং প্রচারিত দাবিটিও সত্য নয়। প্রকৃতপক্ষে, আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘১৯ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে আমার দেশের এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ১৯ ফেব্রুয়ারিতে ‘ডিসি সারোয়ারকে শোকজ’ তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সঙ্গে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সব উপদানের মিল রয়েছে। আমার দেশের মূল ফটোকার্ডটিতে ‘ডিসি সারোয়ারকে শোকজ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘চাঁদাবাজি টেন্ডারবাজিতে বাধা ডিসি সারোয়ার শোকজ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আমার দেশের এ ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 
মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন।গত ৮ ফেব্রুয়ারি আদালত জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। ওই দিন এক আদেশে আদালত উল্লেখ করেন, তদন্ত কর্মকর্তাকে কোনো তথ্য সরবরাহ না করায় মামলার তদন্তকাজ বিলম্বিত হচ্ছে। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলাটি দায়ের হলেও এখনো তদন্ত শেষ হয়নি। ফলে বিচারকাজও শুরু করা যাচ্ছে না। আদালত থেকে আদেশ প্রদান করার দীর্ঘদিন পরও তদন্তকারী কর্মকর্তাকে তার চাওয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করা শাস্তিযোগ্য অপরাধ। এটা সরাসরি আদালত অবমাননার শামিল। 
অর্থাৎ, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজিতে বাধা দেওয়ার কারণে নয় বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় মো. সারোয়ার আলমকে শোকজ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে চাঁদাবাজি ও টেন্ডারবাজতে বাধা দেওয়ার কারণে শোকজ করা হয়েছে দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশিয়ারার পেটে কয়েকটি বসত-বাড়ি, খবর শুনে মধ্যরাতেই ছুটে গেল

1

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

2

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

3

“জোট নয়, নির্বাচনী সমঝোতা করবো” — জামায়াতের আমীর ডা. শফিকুর

4

সিলেটে ‘হাসির সন্ধানে এএফপিসি’র শিক্ষা উপকরণ বিতরণ

5

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

6

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

7

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

8

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

9

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

10

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

11

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার খান গ্রেফতার

12

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

13

কানাইঘাটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

16

ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ

17

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

18

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

19

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

20