টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়



৩১ দফার ভিত্তিতে আগামীর
 সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে
----ড. এনামুল হক চৌধুরী

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। এই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছেন। এর মাধ্যমে আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ইতোমধ্যে জনগণের মাঝে এটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই তৃনমূল নেতাকর্মীদেরকে আমাদের অভিভাবকের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। বিএনপিকে নিয়ে অতীতে ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। এ ব্যাপারে নেতাকর্মীদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। প্রতিটি নেতাকর্মীকে দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কাউকে অপকর্মের চেষ্টা করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে সবাইকে এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলার কারখানা বাজারে সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় সদর ইউনিয়ন, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মল্লিক মিয়ার সভাপতিত্বে, সিলেট ল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা লাল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ,  গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক আফাজ উদ্দিন ও জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল মুরছালিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছফর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, ছাত্রদল নেতা ছানা মিয়া ও যুবদল নেতা ফরহাদ রেজা প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওষুধটি বহাল রাখাই ছিল ‘স্লো পয়জন’: খালেদা জিয়ার চিকিৎসক

1

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

2

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

3

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

4

রাতারগুল ঘুরে দেখলেন আসিফ নজরুল

5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

6

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

7

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: অবৈধ ২০ হাজার ঘনফুট বালু জব্

8

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

9

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

10

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

11

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

12

৩৪ বলে ৪ উইকেট শেষ, ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

13

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

14

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

15

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

16

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

17

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

18

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

19

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্

20