টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

সিলেটের পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদকে হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বহিস্কৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন দেখা দিয়েছে। আদালতের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে আত্মসমর্পন করেননি তিনি। এমনকি বুধবার রায়হান হত্যা মামলার শুনানির দিনেও তিনি আদালতে আসেননি।

ফলে আকবরের পালিয়ে যাওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। এমন গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার বিকেলে সিলেটের বন্দরবাজার ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনে আসেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো, রেজাউল করিম। এই ফাঁড়িরই ইনচার্জ ছিলেন আকবর। এখানেই নির্যাতন করা হয় রায়হানকে।

স্বভাবতই আকবরের পালিয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় পুলিশ কমিশনারকে। এ ব্যাপারে তিনি বলেন, অপরাধী অপরাধীই। সে পুলিশ হোক আর জনতা হোক, আইন সকলের জন্য সমান। কারো ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান বহন করবে না।

আকবরের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.রেজাউল করিম। বলেন, ইতোমধ্যেই তাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে পুলিশ। অপরাধীকে গ্রেপ্তারের বিষয়ে কোনো বৈষম্য থাকার সুযোগ নাই বলেও জানান তিনি।

নগরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এই ফাঁড়ি পুনঃনির্মাণের ফলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বেগবান হবে বলে জানান পুলিশ কমিশনার।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান উদ্দিনকে তুলে নিয়ে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়। গুরুতর অবস্থায় পরদিন ১১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম

1

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

4

এক যোগ পর ভাইয়ের বাসায় একান্তে সময় কাটালেন খালেদা জিয়া

5

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

6

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

7

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

8

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

9

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

10

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন

11

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

12

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

13

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

14

অতীতের বস্তাপচা ধারায় কোনো) নির্বাচন চাই না : বিয়ানীবাজারে শ

15

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

16

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

17

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: এক কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ

18

প্রবীণ ব্যক্তিত্ব মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

19

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

20