টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গুলি



চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গুলি চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এসময় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলিতে আহত হয়েছেন এরশাদ উল্ল্যাহসহ আরও তিনজন।
বুধবার বিকালে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর বুধবার বিকালে এরশাদ উল্ল্যাহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগে বের হন। এসময় স্থানীয় সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের সদস্যরা হঠাৎ করে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সরোয়ার হোসেন বাবলা ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং এরশাদ উল্ল্যাহসহ আরও তিনজন আহত হন।
গুলির ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনসাধারণ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

1

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

2

শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠ

3

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

4

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

5

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

6

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

7

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

8

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

9

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

10

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

11

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

12

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক করেছে বিজিবি

13

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

14

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

15

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

16

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

17

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

18

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

19

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

20