টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন


মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল এলাকার মাতামোড়াল সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৫ জুলাই) সকালে সীমান্তে ঘোরাঘুরির সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সকালে বড়লেখা উপজেলার মাতামোড়াল সীমান্তের পাহাড়ি এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ১০ জন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। পরে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়। আটকদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সিলেট ও কুমিল্লার সীমান্ত দিয়ে গত এক থেকে ছয় মাস আগে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের মাতামোড়াল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
আটকরা বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, 'আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

1

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

2

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

3

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

4

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

5

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

6

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

7

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

8

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

9

জগন্নাথপুরে সরকারি চাল মজুদ: ডিলার সুহেল ট্রেডার্সের মালিকের

10

৩১ দফা বাস্তবায়নে লক্ষে্ সুনামগঞ্জে লিফলেট বিতরণ

11

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

12

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

15

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

18

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

19

টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব

20