টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে সরকারি চাল মজুদ: ডিলার সুহেল ট্রেডার্সের মালিকের এক বছরের জেল

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল অন্যত্র মজুদ রাখার অপরাধে সুহেল ট্রেডার্স নামের এক ডিলারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ডিলার সুহেল মিয়া (৪৮) রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত আছকর আলীর ছেলে। তিনি স্থানীয় যুবলীগের সমর্থক হিসেবে পরিচিত।
জানা যায়, বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে রানীগঞ্জ বাজারের আরজান মিয়ার গোডাউনে খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল জব্দ করা হয়। পরদিন আদালত পরিচালনা করে সুহেল ট্রেডার্সের মালিক সুহেল মিয়াকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করেন। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ২০ অক্টোবর সুহেল মিয়া ৩০.৫৭০ টন চাল গ্রহণ করেন। একটি ওয়ার্ডে বিতরণ করলেও অভিযানে প্রায় ৪০ টন চাল পাওয়া গেছে। যে গুদামে চাল রাখা হয়েছিল, সেটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
অভিযুক্তের ভাই বাতির মিয়া দাবি করেন, “আমার ভাই ষড়যন্ত্রের শিকার। পরিবহন সমস্যার কারণে সাময়িকভাবে চাল দোকানে রাখা হয়েছিল।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন, “ডিলার শর্ত ভঙ্গ করে অন্যত্র চাল মজুদ করায় আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।”
সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জানান, “সরকারি চাল নিজের দোকানে না রেখে অন্যত্র মজুদ করায় ২০২৩ সালের ৮ ধারায় ওই ডিলারকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাঁর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।”
জগন্নাথপুর থানার এসআই রিফাত সিকদার জানান, দণ্ডপ্রাপ্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর খাদ্য বান্ধব ডিলার নিয়োগ কমিটির সভায় ১৫ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। নিয়োগে অনিয়মের অভিযোগে ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

1

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

2

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

3

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

4

ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা সেবা বঞ্চিত দুই নারীর বারান্দায়

5

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

6

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

7

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

8

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

9

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

10

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

13

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

14

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

15

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

16

করোনায় আরও দুইজনের মৃত্যু

17

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

18

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

19

ছাতকের পিয়াইন নদীতে অর্ধ কোটি টাকার মালামাল বাজেয়াপ্ত

20